ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভিক্ষুকের ঘরে মিললো ১৩ বস্তা টাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯ ২১৯ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;

রাজধানীর দক্ষিণ মাণ্ডা এলাকার মাদরাসা রোডে জাকির হোসেনের বাড়িতে ‘গুপ্তধন’পাওয়া গেছে এমন খবর গতকাল বুধবার সকালে জড়িয়ে পড়ে। এমন খবরে ওই বাসার চারপাশে ভিড় করে অসংখ্য কৌতূহলী মানুষ। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

জাকিরের বাড়িতে সাজেদা বেগম নামে ৭২ বছর বয়সী এক বৃদ্ধার ঘর থেকে ১৩টি বস্তায় ভর্তি ৭৬ হাজার টাকা এবং ৮৮ কেজি কয়েন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব টাকা ও কয়েন মুগদা থানার হেফাজতে রয়েছে।

বাড়িটির মালিক ঢাকা স্টক এক্সচেঞ্জের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ (ট্রেজার) জাকির হোসেন বলেন, মাস তিন আগে বৃদ্ধা সাজেদা তার মেয়ে আমেনাকে নিয়ে মাসিক ৪ হাজার টাকায় দুই রুম ভাড়া নেন। প্রতিদিনই রাস্তা থেকে কুড়িয়ে আনা প্লাস্টিকের বস্তা দিয়ে ঘর ভরিয়ে ফেলেন তিনি। এক মাস ১০ দিন পর আমি তার কাছে ঘর ভাড়া চাই। রাতে এসে দেবেন বলে সেই যে তিনি গেলেন আর ফিরে আসেন নাই।

তিনি আরও বলেন, এভাবে কাটে যায় দুই মাস। ভেবেছিলাম ভাড়া জোগাড় করতে না পারায় তারা আর আসবেন না। অন্য কোথাও উঠেছেন। সাজেদা বেগমের ঘর থেকে বস্তার স্তূপ ও নষ্ট কাপড় সরিয়ে সেগুলো বাইরের বারান্দায় এনে রেখেছিলাম। গত সোমবার সকালে এলাকার কয়েকজন ভাঙারি ব্যবসায়ীকে ডেকে আনি সেগুলো বিক্রি করার জন্য। তারা কয়েকটি বস্তা খুলতে দেখেন বস্তাগুলোতে টাকায় ভরা। পরে কৌতূহলবশত ছোট ছোট ব্যাগগুলো খুললে তার ভেতর থেকে বেরিয়ে আসে প্রচুর কয়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভিক্ষুকের ঘরে মিললো ১৩ বস্তা টাকা!

আপডেট সময় : ০৭:৩১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯