ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কুমিল্লায় বিএনপির ১০ মিছিলে হামলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ ৪১২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির প্রার্থী আমিন উর রশীদ ইয়াছিনের আলাদাভাবে করা ১০টি মিছিলে গুলি, ককটেল নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এই হামলায় তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ধানের শীষের টিকিট পাওয়া প্রার্থী আমিন উর রশীদ ইয়াছিন সোমবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলে লিখিতভাবে এই অভিযোগ জানান।

এ বিষয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর জানান, ‘বিএনপির অভিযোগ সঠিক নয়। বরং তাদের হামলায় কচুয়া এলাকার সানী নামে আমাদের এক কর্মী মারাত্মক আহত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

কুমিল্লার কোতয়ালী মডেল থানার পরিদর্শক সালাউদ্দিন জানান, ‘হামলার ঘটনা সম্পর্কে তেমন কিছু জানি না। এ বিষয়ে কেউ এখনও থানায় এসে অভিযোগ করেনি।’

কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, ‘এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লায় বিএনপির ১০ মিছিলে হামলার অভিযোগ

আপডেট সময় : ০১:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮