ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্ত্রীর মামলায় আবাসিক মেডিকেল অফিসার গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে

ড. নাজমুল

গোপালগঞ্জ প্রতিনিধি;

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকালে শহরের নবীনবাগের বাসা থেকে ডা. নাজমুলের বিরুদ্ধে সম্প্রতি তার স্ত্রী শিখা বেগমের গোপালগঞ্জের দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার অভিযোগে জানা গেছে, ডা. নাজমুল তার স্ত্রী শিখা বেগমকে যৌতুকের জন্য প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন। স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে শিখা বেগম তার স্বামী ডা. নাজমুলের বিরুদ্ধে গোপালগঞ্জ দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে ওই মেডিকেল অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

গোপালগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে ডা. নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রীর মামলায় আবাসিক মেডিকেল অফিসার গ্রেফতার

আপডেট সময় : ১২:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯