ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নিউইয়র্কে নিষিদ্ধ হতে চলেছে রাস্তা পারাপারে মুঠোফোন ব্যবহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ২৩০ বার পড়া হয়েছে

নিউইয়র্ক প্রতিনিধি;
বর্তমান সময়ে স্থান-কাল-পাত্র বিবেচনা না করেই মুঠোফোনের স্ক্রিনে আমাদের চোখ আটকে থাকতে দেখা যায়। এটা এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। রাস্তায় ব্যবহৃত ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস ট্রাফিক অনেক দুর্ঘটনার কারণ। এতে প্রাণহানির ঘটনা ঘটছে।

এসব বিবেচনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা মুঠোফোনে মেসেজিং বা রাস্তায় গেম খেলাসহ এসব কার্যক্রমকে অপরাধ বলে বিবেচনা করছেন। এ লক্ষ্যে অঙ্গরাজ্যের সিনেটে ইতোমধ্যে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে রাস্তা পারাপারের সময় পথচারীদের মুঠোফোনে খুদেবার্তা লেখা ও পাঠানো আইনত দণ্ডনীয় অপরাধ হবে। আইনের লঙ্ঘন হলে অপরাধের ধরণ অনুসারে ৫০ ডলার থেকে ১৫০ ডলার জরিমানা হতে পারে।

এ প্রসঙ্গে কুইন্সের সিনেটর জন লিউ বলেন, ‌রাস্তায় পার হওয়ার সময় কোনো খুদেবার্তা চালাচালি করবেন না, ১০ সেকেন্ড অপেক্ষা করুন। রাস্তা পার হয়ে মুঠোফোন ব্যবহার করুন। সিনেটর লিউ আরও বলেন, ইতোমধ্যেই হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার ছোট শহরে পাস করা একই রকম আইন রয়েছে।

‘এটি এমন একটি আইন হবে যা শহর বা পৌরসভার আয়তনের ওপর নির্ভর করে পুলিশ বা আইন প্রয়োগকারী কর্মকর্তার ওপর এর প্রয়োগের ক্ষমতা দেয়া হবে বলে সিনেটর লিউ সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

গাড়িচালক ওয়ান্ডা রিচমন্ড বলেন, ‘আমি রাস্তার সারা দিন গাড়ি চালাচ্ছি। দেখা যায়, রাস্তা পারাপারে কেউ কেউ মনোযোগ দিচ্ছে না এবং তারা গাড়িতে আঘাত পাচ্ছে। এ ক্ষেত্রে চালকদের বিরুদ্ধেই সব মামলা হচ্ছে অথচ দুর্ঘটনা ঘটছে পথচারীর অসতর্কতা আর ফোনালাপ বা খুদেবার্তা পাঠানো নিয়ে ব্যস্ত থাকার কারণে।’

জনস্বার্থে রাস্তা পারাপারের সময় মুঠোফোন ব্যবহার বন্ধ করাই এই নতুন বিলের উদ্দেশ্য। অঙ্গরাজ্য সভায় পাস হওয়ার পর গভর্নরের স্বাক্ষরের পরই আইনটি কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিউইয়র্কে নিষিদ্ধ হতে চলেছে রাস্তা পারাপারে মুঠোফোন ব্যবহার

আপডেট সময় : ১০:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯