ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তুরস্কে শাকিব ও বুবলীর রোমান্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ২৬৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,
এবার ঈদে মুক্তি পাবে শাকিব খান ফিল্মসের ছবি ‘পাসওয়ার্ড’। আজ বৃহস্পতিবার দুপুরে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি। ছবির পরিচালক মালেক আফসারি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছবির তিনটি গান বাকি ছিল। গানগুলো শুটিংয়ের জন্য এ সপ্তাহের গোড়ার দিকে তুরস্কে যান শাকিব খান ও বুবলী। শুটিংয়ের ফুটেজগুলো প্রতিদিনই বাংলাদেশে পাঠিয়ে সঙ্গে সঙ্গে সম্পাদনার কাজ শেষ করা হয়েছে। ছাড়পত্রের জন্য আজ দুপুরেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ছবিটি।’

এদিকে ‘পাসওয়ার্ড’ ছবির তিনটি গানের শুটিং শেষ করে সেখানে শাকিব খান ও বুবলী তাঁদের নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’র গানের শুটিংয়ে অংশ নিয়েছেন। তুরস্কের বিভিন্ন প্রান্তে মনোরম লোকেশনে গানটির শুটিং শেষ হয়েছে। গতকাল বুধবার রাতে তুরস্কে থেকে এ খবর দিয়েছেন বুবলী।

মুঠোফোনে তিনি বলেন, ‘গানের শুটিং প্রায় শেষ। আশা করছি বৃহস্পতিবার রাতেই শুটিং শেষ হয়ে যাবে। আগামীকাল শুক্রবার আমাদের দেশে ফেরার কথা। এখানে শুটিংয়ে প্রচুর ট্রাভেল করতে হচ্ছে। একটি লোকেশন থেকে আরেকটি লোকেশন অনেক দূরে। অনেক পরিশ্রম করে শুটিং করছি আমরা।’

গানে বৈচিত্র্য আনতে তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক স্থানে শুটিং হয়েছে বলে জানান বুবলী। তিনি বলেন, ‘পাসওয়ার্ড ছবির গানগুলোর শুটিং করেছি তুর্কির ইস্তানবুল, আলাতোনিয়া, কাপাডোকিয়া, পামুকালের মতো ঐতিহাসিক জায়গায়।’

‘পাসওয়ার্ড’ ছবির সব গানের নৃত্য পরিচালক ভারতের বাবা যাদব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তুরস্কে শাকিব ও বুবলীর রোমান্স

আপডেট সময় : ১১:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯