ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিশ্বকাপের আগে আবারো নাম্বার ওয়ান সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

বিশ্বকাপের আগে দারুণ এক সুখবর পেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আট দিন। এমন সময় আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি পুনর্দখল করেছেন বাংলাদেশি তারকা।

৩২ বছর বয়সী সাকিব আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ছিলেন দারুণ ছন্দে। ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি। তবে লিগ পর্বের ম্যাচগুলোতে ব্যাটে বলে ছিলেন দুর্দান্ত। তিন ম্যাচ খেলে ১৪০ রান করেন। রয়েছে দুটি অপরাজিত ফিফটির ইনিংস। বল হাতে নিয়েছেন ২ উইকেট।

সাকিব এক নম্বরে রয়েছেন ৩৫৯ রেটিং পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা রশিদ খানের চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সহ-অধিনায়ক। ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে সেরা তিনে ঢুকেছেন মোহাম্মদ নবী।

২০০৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন সাকিব। এরপর এই জায়গাটায় সাকিবের একচ্ছত্র আধিপত্য বলতে হবে। মাঝে কখনো কখনো শীর্ষ স্থান হারিয়ে দুই কিংবা তিনে নেমে গেছেন। তবে হারানো স্থান আবার দখলও করেছেন দ্রুত।

বিশ্বকাপের আগে তার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরা বাংলাদেশের সমর্থকদের মাঝেও সুখের বার্তা হিসেবেই হাজির হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিশ্বকাপের আগে আবারো নাম্বার ওয়ান সাকিব

আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯