ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

রক্ত দিয়ে রোজা ভেঙে রোগীর প্রাণ বাঁচাল ২ যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ৪৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সরকারি হাসপাতালগুলোতে তীব্র রক্ত সংকট চলছে। ব্লাড ব্যাংকগুলোরও একই হাল। বিপদে পড়েছেন রোগীরা।

সংবাদ প্রতিদিন জানায়, মানবতার ডাকে সাড়া দিয়ে রোজা ভেঙে মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে চলছেন স্থানীয় যুবকরা।

রোজা ভেঙে দুই যুবক প্রায় একশ’ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ছুটে গিয়ে রক্ত দিয়ে সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নাজেরা বিবির প্রাণ বাঁচান। দুই যুবকের এই মানবিকতায় খুশি নাজেরা বিবির স্বামী বদরুল হক।

সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নাজেরা বিবি। গুরুতর অসুস্থ হয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি তিনি।

চিকিৎসকরা জানান, নাজেরা বিবির তিন ইউনিট রক্তের প্রয়োজন। নাজেরা বিবির রক্তের গ্রুপ এবি পজিটিভ। তার স্বামী বদরুল হক রক্তের জন্য ব্লাড ব্যাংক থেকে সর্বত্র রক্তের খোঁজে হন্যে হয়ে ঘুরে হতাশায় ভেঙে পড়েন।

তখন বদরুল সাহেবের মাথায় আসে, সোশ্যাল মিডিয়ায় ‘মিশন ন্যায়’ স্বেচ্ছাসেবী সংস্থা রক্তের জোগান দিয়ে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ায়। বদরুল সাহেব ফোন নম্বর জোগাড় করেন। সংস্থার সভাপতি তোয়াব আলিকে ফোন করে রক্তের প্রয়োজন ও সহযোগিতা চান।

‘মিশন ন্যায়’র দুই সদস্য আবু বকর সিদ্দিকি (২৫) ও ইনজামুল হক (২৪)। রোজা ভেঙে বহরমপুরে ছুটে গিয়ে নাজেরা বিবিকে এবি পজিটিভ রক্ত দিয়ে সাহায্য করেন।

সংস্থার সভাপতি তোয়াব আলি জানান, “মানবিকতাই হলো সব থেকে বড় ধর্ম। ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু মানুষের জীবনের মূল্য তাদের কাছে সব থেকে বড়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রক্ত দিয়ে রোজা ভেঙে রোগীর প্রাণ বাঁচাল ২ যুবক

আপডেট সময় : ০৪:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯