ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

স্ত্রীকে বেঁধে মাথার চুল কেটে দিলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ভোলা

ভোলায় বাবার বাড়ি থেকে ৩০ হাজার টাকা যৌতুক এনে না দেয়ায় আকলিমা বেগম (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছেন মো. মিজান নামে এক স্বামী।

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাতলা সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূ আকলিমা বেগম থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

গৃহবধূ আকলিমা বেগম বলেন, আমার বাবার বাড়ি লালমোহনের চরভূতা এলাকায়। পাঁচ বছর আগে ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাতলা সাতবাড়িয়া গ্রামের আরিফ উদ্দিন মালেগো বাড়ির মো. মিজান মালের সঙ্গে আমার বিয়ে হয়। মিজান ঢাকায় কাপড়ের ব্যবসা করেন। বিয়ের পর থেকে মিজান আমার বাবার বাড়ি থেকে যৌতুকের জন্য ৩০ হাজার টাকা আনতে বলেন। আমি রাজি না হলে বিভিন্ন সময় নির্যাতন চালান। ১২ মে মিজান ঢাকা থেকে এসে আবারও যৌতুকের জন্য আমাকে চাপ দেন। আমি না করলে আমাকে মারধর করে দুই হাত পেছন দিকে বেঁধে ফেলেন মিজান। পরে কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে আমার মাথার চুল কেটে দেন।

ওই সময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নেয়ার পর শনিবার (১৭ মে) রাতে লালমোহন থানায় গিয়ে একটি অভিযোগ দিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ওসি মীর খায়রুল কবির বলেন, স্ত্রীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় শনিবার রাতে গৃহবধূ আকলিমা থানায় এসে অভিযোগ দিয়েছেন। গৃহবধূর ওপর নির্যাতনের বিষয়টি আমরা তদন্ত করছি। এ ঘটনায় গৃহবধূর স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রীকে বেঁধে মাথার চুল কেটে দিলেন স্বামী

আপডেট সময় : ১০:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯