ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বান্দরবানে আওয়ামী লীগ নেতার ভাইকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯ ২০৬ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানে সদর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে।

গত শনিবার মধ্য রাতের পর রাজবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাবার বাগান পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ক্যচিংথোয়াই মারমা (২৮) তাউ থোয়াই মারমার ছেলে। তার বড় ভাই চাইঅংগ্য মারমা রাজবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে সদর থানা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লাঅং মারমা জানান।

সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, রাত ১টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী চাইঅংগ্য মারমার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ছোট ভাই ক্যচিংথোয়াইকে গুলি করে হত্যা করে। নিহতের লাশ উদ্ধার করে বান্দরবানে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজবিলা ইউনিয়নে এর আগে ৮ মে তাইংখালী বাজার এলাকায় বিনয় তঞ্চঙ্গ্যা এবং ১০ মে রাবার বাগান ৩ নম্বর এলাকায় জয়মনি তঞ্চঙ্গ্যা নামে জনসংহতি সমিতির দুই সমর্থককে গুলি করে হত্যা করা হয়; অপহরণ করা হয় আরেক কর্মীকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বান্দরবানে আওয়ামী লীগ নেতার ভাইকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০১:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯