ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগ ও তদন্তে তোলপাড় Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মানহীন ৫২ পণ্য বিক্রি করায় জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি মানহীন ও ভেজাল খাদ্যপণ্য বিক্রির অপরাধে রাজধানীতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রাজধানীর কাওরানবাজার ও নিউমার্কেট এলাকায় শনিবার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন, আফরোজা রহমান ও ইন্দ্রানী রায়।

অধিদফতরের সহকারী পরিচালক আফরোজা রহমান জানান, হাইকোর্ট ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। কিন্তু নির্দেশনা না মেনে অনেকে ওইসব পণ্য বিক্রি করছে। এ অপরাধে কাওরানবাজারের নাসির স্টোরকে ১০ হাজার টাকা, নিউমার্কেট এলাকায় জব্বার স্টোরকে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে আরও ১৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) – ১১ এর সদস্যরা।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি মানহীন ও ভেজাল খাদ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের (সরিয়ে) নির্দেশ দেন হাইকোর্ট। স্ট্যান্ডার্ড মানে এসব পণ্য উন্নত না হওয়া পর্যন্ত তাদের উৎপাদন ও বাজারজাত করা যাবে না বলে গত ১২ মে রুল জারি করেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মানহীন ৫২ পণ্য বিক্রি করায় জরিমানা

আপডেট সময় : ০৫:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯