ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo মোহনা টিভির ১৪ হাজার টাকার কর্মচারী শত কোটি টাকার মালিক: বর্তমানে ‘স্বঘোষিত’ সিইও তসলিম আওয়ামী এজেন্ট  Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পানির দামে মোবাইলের বিজ্ঞাপন, কিনতে গেলেই সর্বস্ব লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯ ২৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
অনলাইনে একেবারে কমদামে দেওয়া হয় মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করে একটি চক্র। এরপর তা কিনতে গেলেই টাকা-পয়সা ও মোবাইল লুটে নেয় একটি চক্র। সম্প্রতি এমনই একটি চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে অভিনব পন্থায় ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

অনলাইনে পণ্য কেনা-বেচার মাধ্যম বিক্রয় ডটকমসহ বিভিন্ন পেইজে এসব বিজ্ঞাপন দেখে কেউ মোবাইল ফোন কিনতে আগ্রহী হলেই যেতে বলা হয় নির্দিষ্ট কোনো স্থানে। আদতে এর পুরোটাই ছিনতাইকারী চক্রের ফাঁদ।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, চক্রটির মূলহোতা শাহিন ও শাকিল। শাহিন ছিনতাই কাজের কৌশল হিসেবে প্রাথমিকভাবে অনলাইনে বিক্রয় ডটকম পেইজে বাজারের চেয়ে অনেক কম দামে মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দিতেন। পরবর্তীতে শাকিল পূর্ব নির্ধারিত সুবিধাজনক জায়গায় ভিকটিমদের আসতে বলতেন। ভিকটিম নির্ধারিত স্থানে গেলে মারধর করে মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন।

আটক ছয়জন হলেন- শাহিন (২০), শাকিল হাসান (১৯), ফারুক (২০), সালাউদ্দিন আকবর (২০), রহমত উল্লাহ (১৯) ও রাসেল (১৯)। এসময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার চাকু, ছয়টি মোবাইল ফোন ও ৮৫০ টাকা উদ্ধার করা হয়। চক্রটি টঙ্গী, আব্দুল্লাহপুর, চৌরাস্তা, বেড়িবাঁধ, আশুলিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পানির দামে মোবাইলের বিজ্ঞাপন, কিনতে গেলেই সর্বস্ব লুট

আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯