ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

জ্যান্ত পুঁতে দেওয়া নবজাতককে উদ্ধার করল কুকুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক,
জ্যান্ত পুঁতে দেওয়া এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি কুকুর। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি গ্রামে।

বিবিসি জানিয়েছে, শিশুটির ১৫ বছর বয়সের কিশোরী মা তার সন্তানধারণের বিষয়টি গোপন করতে শিশুটিকে পুঁতে দিয়েছিল।

বান নং খাম গ্রামে এ ঘটনার পর পিংপং কুকুরটিকে ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে একটি মাঠের মাটি খুঁড়তে দেখা যায়। আর কুকুরের মালিক তখন মাটি থেকে একটি শিশুর পা বের হয়ে আসতে দেখেন।

সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তখন শিশুটিকে পরিষ্কার করার পর জানান, সে সুস্থ আছে।

পিংপং কুকুরটির মালিক জানিয়েছেন, গাড়ির ধাক্কায় কুকুরটির একটি পা অকেজো হয়ে গেছে। তারপরও কুকুরটির প্রভুভক্তি দেখে এবং তার কাজেও কুকুরটি সহায়ক হওয়ায় তিনি এটিকে তার কাছে রেখেছেন। আর গোটা গ্রামের মানুষও কুকুরটিকে ভালোবাসে। সে যা করেছে তা খুবই চমকপ্রদ।

উদ্ধার হওয়া নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশুকে পরিত্যাগ করা এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

কিশোরীটি তার এ কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং তার বাবা-মা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জ্যান্ত পুঁতে দেওয়া নবজাতককে উদ্ধার করল কুকুর

আপডেট সময় : ১০:২০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯