ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ২১০ বার পড়া হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি;

টঙ্গীতে পুলিশের ভয়ে তুরাগে লাফ দেওয়া লিটন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে টঙ্গী নদীবন্দর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

লিটন উত্তরখান চামুরখান এলাকার একটি কারখানায় সহকারী হিসেবে চাকরি করত। উদ্ধারের পর তার শরীরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় গাঁজা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে তুরাগ নদের পাশে একটি দোকানে বসেছিল লিটন। এ সময় উত্তরখান থানা পুলিশকে দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় পুলিশও তার পিছু নেয়। পরে পুলিশের হাত থেকে বাঁচার জন্য তুরাগ নদে ঝাঁপ দেয় লিটন।

এ ব্যাপারে উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের সাহায্য নিয়ে অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার এসআই মো. রাজীব হোসেন বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে টঙ্গী নদী বন্দর এলাকায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহত লিটনের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, নিহতের পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় গাঁজা পাওয়া গেছে। পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়েছে কি-না, সঠিক করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টঙ্গীতে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯