ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ছাত্রলীগ কমিটির ‘বিতর্কিত’ ৯৯ জনের নাম প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ৩১৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির প্রায় এক-তৃতীয়াংশ, সংখ্যায় ৯৯ জনকেই ‘বিতর্কিত’ আখ্যা দিয়েছেন সংগঠনের পদবঞ্চিতরা। এক সংবাদ সম্মেলনে এই ৯৯ জনের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পদবঞ্চিতরা। এ সময় তারা পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেয়ার আগে নেতাদের ডোপ টেস্ট করানোর দাবিও জানান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, বুধবার (১৫ মে) মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিতর্কিত ১৭ জনের কথা উল্লেখ করেছেন। তাতেই প্রমাণ হয়, আমাদের দাবি যৌক্তিক। তবে তারা ১৭ জন বললেও এই কমিটিতে ৯৯ জনই ‘বিতর্কিত’।

ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা বলেন, আমাদের অবস্থান ছাত্রলীগ কিংবা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নয় আমাদের অবস্থান ‘বিতর্কিতদের’ বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু। তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের পদবঞ্চিতরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রলীগ কমিটির ‘বিতর্কিত’ ৯৯ জনের নাম প্রকাশ

আপডেট সময় : ০৭:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯