ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

১ উইকেটে জন্য থেমে সাকিবের রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

দরকার মাত্র একটি উইকেট। পেয়ে গেলেই নিজের করে নেবেন অসাধারণ এক রেকর্ড। আবদুল রাজ্জাক, শহিদ আফ্রিদি, জ্যাক ক্যালিসের মতো তারকাদের টপকে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে নূন্যতম পাঁচ হাজার রান ও আড়াইশো উইকেট নেয়ার কীর্তি গড়বেন বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউতে বুধবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় টাইগাররা তাদের চতুর্থ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে। অসাধারণ একটি রেকর্ড নিজের করে নিতে এই লড়াইয়ে সাকিবের চাই মাত্র একটি উইকেট।

আন্তর্জাতিক ওয়ানডেতে ন্যূনতম ৫০০০ রানের সঙ্গে ২৫০ উইকেট নেওয়ার নজির খুব বেশি নেই। এই মাইলফলক স্পর্শ করা ক্রিকেটার মাত্র চারজন। চারজনই সাবেক- আফ্রিদি, জয়াসুরিয়া, ক্যালিস ও রাজ্জাক। এই চার ক্রিকেটারের মধ্যে ম্যাচসংখ্যায় দ্রুততম রেকর্ডটি আপাতত পাকিস্তানের রাজ্জাকের দখলে। ২৩৪তম ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

সেদিক থেকে দ্রুতই এই রেকর্ড ভেঙে দিতে যাচ্ছেন সাকিব। এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৯৭টি। একটি উইকেট পেলেই ১৯৮ ম্যাচে রাজ্জাকের রেকর্ডটি দখল করবেন সাকিব। ওয়ানডেতে বর্তমানে সাকিবের রান ৫৬৬৭ রান, উইকেট ২৪৯টি!

রেকর্ডটি সাকিবের হয়ে গেলে এই তালিকায় দ্বিতীয়স্থানে চলে যাবেন রাজ্জাক। তাতে তৃতীয়স্থানে থাকবেন পাকিস্তানের আরেক তারকা আফ্রিদি (২৭৩ ম্যাচ)। চতুর্থস্থানে থাকবেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২৯৬ ম্যাচ)। আর পঞ্চমস্থানে চলে যাবেন শ্রীলঙ্কার জয়াসুরিয়া (৩০৪ ম্যাচ)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১ উইকেটে জন্য থেমে সাকিবের রেকর্ড

আপডেট সময় : ১০:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯