ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজ যেই হোক তাকে শাস্তি পেতে হবে : প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯ ২২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার |

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ দুর্নীতিবাজদের যথাযথ শাস্তি প্রদান এবং কোন নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন। প্রেসিডেন্ট এসিসি বার্ষিক রিপোর্ট ২০১৮ পেশ উপলক্ষে এসিসি’র চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে সংস্থার চার সদস্যের একটি প্রতিনিধি দল আজবঙ্গভবনে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সেবা খাতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতি আহবান জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, দুর্নীতিবাজ যেই হোক না কেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
প্রেসিডেন্ট দুর্নীতি মামলায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করে তদন্ত কর্মকর্তাদের (আইও) সক্ষমতা বাড়াতে কার্যকর ব্যবস্থা নিতে এসিসি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভের উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, সমাজ থেকে দুর্নীতি অবশ্যই নির্মূল করতে হবে এবং দুর্নীতি করা থেকে বিরত থাকতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরন কর্মসূচী গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান। প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা মূলক প্রচারনা চালানো এবং সমাজের সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দুদক চেয়ারম্যান বিগত এক বছরে কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। অনুষ্ঠানে এসিসি কমিশনার এএফএম আমিনুল ইসলাম এবং ড. মোহম্মদ মোজাম্মেল হক খান, এসিসি সচিব মো. দেলোয়ার বখত এবং প্রেসিডেন্টের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুর্নীতিবাজ যেই হোক তাকে শাস্তি পেতে হবে : প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৬:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯