ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

কোন মুক্তিযোদ্ধাকে ভুয়া বলা যাবে না: হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯ ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কোনো ব্যক্তিকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ বলে সম্বোধন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের কেউ যদি জাতির এসব শ্রেষ্ঠ সন্তানকে ভুয়া সম্বোধন করে, তা হলে তাদের কোর্টে তলব করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আদালত।

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে আদালত বলেছেন, কোনো মুক্তিযোদ্ধাকে ভুয়া সম্বোধন করা যাবে না। যদি সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও গণমাধ্যম এটি করে তা হলে তাদের হাইকোর্টে তলব করা হবে।’

আদালত আরও বলেন, মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া হতে পারেন না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা যায় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কোন মুক্তিযোদ্ধাকে ভুয়া বলা যাবে না: হাইকোর্ট

আপডেট সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯