ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

বিক্রমপুর-ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিতে জীবন্ত তেলাপোকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ২৯০ বার পড়া হয়েছে

অনেকটা জেনেশুনেই যেন প্রতিদিন বিষ খেতে হচ্ছে আমাদের। নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশেই তৈরি হচ্ছে সেমাইসহ নানা খাবার। যেসব ব্রান্ডের খাবারের দোকানের ওপর নির্ভর করছি, তারা কি খাওয়াচ্ছে আমাদের? সাম্প্রতিক বিভিন্ন অভিযান কিন্তু আমাদের কোনো সুখবর দিতে পারছে না।
রোববার দুপুরে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশতো বটেই, মিষ্টির মধ্যেই দেখা গেল অসংখ্য জীবন্ত তেলাপোকা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আরেফিন প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করেন।
জরিমানার পাশাপাশি অভিযানে বিভিন্ন ধরণের প্রায় তিন মণ মিষ্টি ধ্বংস করে বাজার মনিটরিং টিমের সদস্যরা।
এরপর রাজধানীর ধোলাইপাড়ে আদি বনফুল মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালানো হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে সেখানে এক লাখ টাকা জরিমানা করেন বাজার মনিটরিং টিমের সদস্যরা।
একই মার্কেটে প্যাকেটের ওজন বাড়িয়ে পণ্য কম দেয়ার অভিযোগে এক ফল ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য দেখা যায় যাত্রাবাড়ীর চৌরাস্তা কাঁচা বাজারেও। সেখানে খাশির মাংসের ভেতরে পানি ঢুকিয়ে ওজন বাড়ান কয়েজন অসাধু ব্যবসায়ী। বিষয়টি নজরে এলে জড়িত তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাদের মানসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে রোববার রাজধানীর ধোলাইপাড় যাত্রাবাড়ী এলাকায় এই অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আরেফিন। সঙ্গে ছিলেন সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি।

https://youtu.be/-IeAXINtL9s

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিক্রমপুর-ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিতে জীবন্ত তেলাপোকা!

আপডেট সময় : ১১:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯