ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

শিকলবন্দী ফাতেমাকে উদ্ধার করলো পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি;
লোহার শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় ফাতেমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

এ সময় ওই গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলম (৩৪), সতীন নার্গিস আক্তার (২৮), শ্বশুর মনসুর আলী (৫৫) ও ননদ ফরিদা আক্তারকে (২০) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী খারনৈ গ্রামের মনসুর আলীর ছেলে জাহাঙ্গীর আলমের ঘরে প্রথম স্ত্রী থাকার পরও তিনি একই গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে ফাতেমাকে বিয়ে করেন। কিন্তু ফাতেমাকে মেনে নিতে পারেননি জাহাঙ্গীরের প্রথম স্ত্রীসহ তার পরিবারের লোকজন। বনিবনা না হওয়ায় একপর্যায়ে তিন/চার মাস আগে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ফাতেমার সঙ্গে জাহাঙ্গীরের বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ফাতেমা তার বাবার বাড়িতে চলে যান। কিন্তু কয়েকদিন পর জাহাঙ্গীর আবারও ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে নেওয়ার পর ফাতেমার ওপর নির্যাতন চালানো শুরু করেন জাহাঙ্গীর ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে ফাতেমাকে লোহার শিকলে বেঁধে রেখে নির্যাতন চালানো হয়। পরে খবর পেয়ে শিকলবন্দী ফাতেমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, ফাতেমাকে উদ্ধার এবং তার স্বামী ও সতীনসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিকলবন্দী ফাতেমাকে উদ্ধার করলো পুলিশ

আপডেট সময় : ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯