ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাদক কারবারিদের হামলায় ৪ পুলিশ আহত, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি |
মাদক কারবারি হাসান আলীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় নীলফামারীর সৈয়দপুর থানার চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে গ্রামবাসীর সহায়তায় হাসানসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সৈয়দপুর উপজেলার লক্ষ্মণপুর দোলাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত চার পুলিশ সদস্য হলেন- এএসআই নুর আমিন, কনস্টেবল শওকত আলী, আবুল কালাম আজাদ ও গণেশ রায়।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে সৈয়দপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাসান আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ তার বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসান পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে আটক করে।

এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ী ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে হাসানকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়।

পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশের ওপর হামলাকারী লিটন হোসেনসহ শীর্ষ মাদক কারবারি একাধিক মামলার আসামি হাসানকে আটক করে। হাসানের দেহ তল্লাশি করে ৯০০ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।

আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, “এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদক কারবারিদের হামলায় ৪ পুলিশ আহত, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯