ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯ ১৯৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজার শহরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের ঝাউবাগানের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আনু প্রধানের ছেলে মোহাম্মদ মাসুম (৩১)। অন্যজনের পরিচয় শনাক্ত করতে পারেনি র‌্যাব। র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। ঘটনাস্থল থেকে একনলা একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, “সাগরপথে ইয়াবার একটি চালান আসবে- এমন খবরে ওই স্থানে অবস্থান নেয় র‌্যাবের একটি টিম। এ সময় অবস্থান টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঝাউবন তল্লাশি করা হলে এসব অস্ত্র, ইয়াবা ও দুইজনের মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, “র‌্যাবের অভিযানের মুখে অনেকে পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট সময় : ১২:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯