ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্যাকেটজাত ৯৬ তরল দুধের ৯৩টিতেই সিসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |

বাজারে প্যাকেটজাত ৯৬টি তরল দুধের নমুনা পরীক্ষা করে ৯৩টিতেই সিসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর নানা ধরনের উপাদান পাওয়া গেছে।

বুধবার হাইকোর্টে দাখিল করা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রিপোর্টে এ তথ্য জানানো হয়। তবে, কোন কোন কোম্পানির দুধে এসব ক্ষতিকর উপাদান রয়েছে রিপোর্টে তা বলা হয়নি।

আদালত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট করে কোন কোন কোম্পানির দুধে ক্ষতিকর উপাদান রয়েছে তা জানাতে বলেছেন। একই সঙ্গে, দুধ ও দইয়ে ক্ষতিকারক ও রাসায়নিক উপাদান মেশানোর সঙ্গে কারা কারা জড়িত তাদের নাম-ঠিকানা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৫ই মে’র মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্যাকেটজাত ৯৬ তরল দুধের ৯৩টিতেই সিসা

আপডেট সময় : ০৭:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯