ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চীন থেকে হুইল চেয়ারের চালানের বদলে এলো ইট!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯ ২২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরে হুইল চেয়ারের বদলে চীন থেকে আসা তিনটি কনটেইনারে পাওয়া গেছে বস্তাভর্তি ইট। আজ সোমবার মুদ্রা পাচারের আশঙ্কায় আমদানি ঋণপত্র খোলা ব্যাংককে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, হুইল চেয়ার এবং ক্রাস প্ল্যাস ওয়াকার ঘোষণা দিয়ে কনটেইনারগুলো বন্দরে এনেছিল ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান। সরকারি একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনার তিনটির কায়িক পরীক্ষায় ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়। ১ হাজার ৭টি হুইল চেয়ার ও ৪৫০ পিস ক্রাস প্ল্যাস ওয়াকার ঘোষণা থাকলেও একটি কনটেইনারে কেবল ৪০টি হুইল চেয়ার পাওয়া গেছে। বাকিগুলোতে বস্তাভর্তি ইট পাওয়া রয়েছে।

কাস্টম হাউসের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, হুইল চেয়ারের একটি চালানে ইট পাওয়া গেছে। আমাদের ধারণা মুদ্রা পাচার হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ইতিমধ্যে বিষয়টি ব্যাংককে জানিয়েছি। তদন্তের পর এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চীন থেকে হুইল চেয়ারের চালানের বদলে এলো ইট!

আপডেট সময় : ০৮:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯