ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কুষ্টিয়ায় ২২২ মাদক কারবারির আত্মসমর্পণ ও শপথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ২৮৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি;
কুষ্টিয়া জেলা পুলিশের আহবানে সাড়া দিয়ে অপরাধজগত থেকে স্বাভাবিক জীবনে ফিরতে জেলার ২২২ মাদক কারবারি পুলিশের কাছে আত্মসমর্পন ও শপথ গ্রহন করেছে। গতকাল সোমবার কুষ্টিয়া স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপির উপস্থিতিতে আত্মসমর্পনকারীরা শপথ গ্রহন করেন।

দুপুর সোয়া ১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম আত্মসমর্পনকারীদের একযোগে শপথ পাঠ করান। এ সময় মাদক কারবারিরা দাঁড়িয়ে ‘মাদক বিক্রি করবো না, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরবো এবং দেশ গঠনে নিজকে নিয়োজিত রাখবো’ এ ছিল তাদের শপথ ও অঙ্গীকার।

পরে মাদকবিরোধী ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুব-উলআলম হানিফ, কুষ্টিয়া-১ আসনের এমপি আ,কা,ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজ ড. খন্দকার মহিদ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহা¦ সদর উদ্দিন খান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

প্রধান বক্তা হিসাবে আইপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘এককালের সন্ত্রাস,মাদক ও চরমপন্থিদের রক্তাক্ত জনপদ কুষ্টিয়া জেলা এখন শান্তি ও উন্নয়নের জেলায় পরিণত হয়েছে। আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফিরতে সহয়তা এবং যারা পুলিশের আহবান উপেক্ষা করে মাদকে জড়িয়ে থাকবে তাদের জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে।’

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক ছোবলে দেশ ও জাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত, মেধা বিনষ্ট, মূল্যবোধের চরম অবক্ষয়সহ শারীরিক ও মানসিকভাবে আমাদের ছেলে-মেয়েসহ দেশের নাগরিকগণ চরম ক্ষতির দিকে ধাবিত হচ্ছে। মাদককে ‘না’ বলুন এবং প্রধানমন্ত্রীর ঘোষণামতে ‘জিরো টলারেন্স’ ও যে কোন মূল্যে মাদক নির্মূল করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশের ভৌগলিক সীমানা জুড়ে ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সীমান্ত পেরিয়ে যেন দেশে মাদক আসতে না পারে সেজন্য বিজিবি, কোষ্টগার্ড, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীকে নজরদারী বৃদ্ধিসহ কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের মাটিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিদের কোন ঠাঁই নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুষ্টিয়ায় ২২২ মাদক কারবারির আত্মসমর্পণ ও শপথ

আপডেট সময় : ১০:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯