ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুই জিনের বাদশাহ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ২০৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে টাকা নিতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে কথিত দুই জিনের বাদশাহ। পরে ওই দুই জনকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। রবিবার দুপুরে উপজেলার দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের ডিপ্তি আকন্দের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে আবু তাহের (৩৩)। এসময় তাদের কাছ থেকে একটি পিতলের পুতুল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে জিনের বাদশাহ পরিচয়ে উপজেলার দেউপুর গ্রামের সুরুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা বলেন মোখলেছুর রহমান ও আবু তাহের। এক পর্যায়ে কথিত ওই জিনের বাদশাহ সুরুজ্জামানকে বলেন, ৫ হাজার একশ টাকা দিলে তুই একটা সোনার পুতুল পাবি। পরে তাদের কথামত সুরুজ্জামান পাশের এক মসজিদের দান বাক্সের উপর টাকা দিয়ে পুতুল নিয়ে আসেন। কথা ছিল পুতুলের প্যাকেট যেন আগেই না খোলা হয়। এরমধ্যে জিনের বাদশাহরা আবার বলেন, যদি ৫০ হাজার একশ টাকা দেস তাহলে তুই সোনার কলসি পাবি। এদিকে প্যাকেট খুলে দেখা যায় স্বর্ণের পুতুলটি পিতলের। সুরুজ্জামান বিষয়টি এলাকার কয়েক জনকে জানিয়ে মসজিদের দান বাক্সের উপরে কিছু পাঁচশ টাকার নোট আর কাগজ দিয়ে মোড়ানো একটি বান্ডেল রাখেন। রাতে ওই দুই প্রতারক টাকা নিতে আসলে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে পিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, যারা ধর্মের নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণা করে, তাদের দৃষ্টামূলক শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াহাব বলেন, গ্রামবাসী কথিত দুই জিনের বাদশাহকে ধরে খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে এসেছি। দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্ততি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুই জিনের বাদশাহ গ্রেফতার

আপডেট সময় : ১১:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯