ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নৌযান চলাচল শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ;
দেশের অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ দুর্বল হয়ে শনিবার বাংলাদেশ অতিক্রম করেছে। এরপর জনজীবন স্বাভাবিক হয়ে আসায় আজ রবিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচলের অনুমতি দেয়।

বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার ভোর ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

অনুমতি পাওয়ার পরই সদরঘাট থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।

ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের একটি অংশ হয়ে ধেয়ে বাংলাদেশে প্রবেশ করায় গত বৃহস্পতিবার সকাল থেকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

তবে শনিবার ‘ফণী’ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপ রূপে বাংলাদেশ অতিক্রম করে। এইদিন দুপুর থেকে বিপদ সংকেত কমিয়ে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাওয়ায় রবিবার থেকে দেশের অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নৌযান চলাচল শুরু

আপডেট সময় : ১২:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯