ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘ভারতীয় সেনাবাহিনী মোদি’র ব্যক্তিগত সম্পত্তি নয়’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ৩২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ভারতীয় সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার সকালে দিল্লিতে এমন মন্তব্য করেন রাহুল।

রাহুল নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, তিনি মনে করেন সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী তার ব্যক্তিগত সম্পত্তি। আসলে তা নয়।

এর আগে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মোদির উদ্দেশে রাহুল বলেছিলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) আমলে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। আপনার আমলে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এমনটা নয়।

কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ সম্মেলন একথা জানানোর পরই পাল্টা আক্রমণ করেন মোদি। কংগ্রেসের দাবিকে মিথ্যা অভিহিত করে শুক্রবার রাজস্থানে তিনি বলেছেন, ইউপিএ আমলে ভিডিও গেমসে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে।

এবার প্রধানমন্ত্রীর সেই বক্তব্যেরই পাল্টা জবাব দিলেন রাহুল। এদিন তিনি বলেন, ইউপিএ আমলের সার্জিক্যাল স্ট্রাইককে ভিডিও গেমের সঙ্গে তুলনা করে মোদিজি সেনাবাহিনীর অসম্মান করেছেন।

কংগ্রেস সভাপতি বলেন, ইউপিএ আমলে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছয়বার সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। তবে আমরা রাজনৈতিকভাবে সুবিধা নিতে সেসময় এই ঘটনাকে ফলাও করে দেখায়নি।

রাহুল বলেন, এবার হারছেন বলে মোদিজি জানতে পেরেছেন। আর সেটা তার চোখেমুখে ফুটে উঠছে। মোদি সরকারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে কংগ্রেস এবং এই সরকার আর ক্ষমতায় ফিরবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘ভারতীয় সেনাবাহিনী মোদি’র ব্যক্তিগত সম্পত্তি নয়’

আপডেট সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯