ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারী বৃষ্টি হবে আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা;
প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানী ঢাকায় আজ শনিবারও বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেল থেকে সারা রাত ঢাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ফণী দুর্বল হয়ে যখন বাংলাদেশে ঢুকবে, তখন ঢাকায় ভারী বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ জানান, গতকালের মতো আজও ঢাকায় বৃষ্টি থাকবে। দুপুরের পর এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ দেশের মধ্যাঞ্চল দিয়ে একেবারের ভারতের মেঘালয়ের দিকে চলে যাবে। এ কারণে ঢাকাতেও আজ ভারী বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের মতো এ বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গেছে উল্লেখ করে বলা হয়, আজ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকায় ভারী বৃষ্টি হবে আজ

আপডেট সময় : ১০:৫৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯