ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঘণ্টায় ১০০ থেকে ১২০ কি. মি. গতিতে বাংলাদেশে ঢুকবে ফণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা থেকে সারারাত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার থাকতে পারে।

আজ শুক্রবার সকালে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে পরিচালক শামসুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যে এটি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় পুরো দেশজুড়ে কম-বেশি ঘূর্ণিঝড় হবে।

তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যে এটি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় পুরো বাংলাদেশই ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে, এই সময়টা ক্রিটিক্যাল। উচ্চগতির বাতাস এবং দমকা ও ঝড়ো হাওয়ার সময় সবাইকে নিরাপদে থাকতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরো বলেন, ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা থেকে সারারাত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার থাকতে পারে।

ঘূর্ণিঝড় ফণী উপকূল অতিক্রম করার সময় বাংলাদেশের উপকূলীয় নিচু এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানান শামসুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এরই মধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে। ২০০ কিলোমিটার বেগে প্রবাহিত ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড হয়েছে উড়িষ্যা। তারই প্রভাবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকার বনানী, ক্যান্টনমেন্ট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘণ্টায় ১০০ থেকে ১২০ কি. মি. গতিতে বাংলাদেশে ঢুকবে ফণী

আপডেট সময় : ০১:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯