ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চাঁদে যাচ্ছে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯ ৩৩৮ বার পড়া হয়েছে

আগামী জুলাই মাসের ৯ থেকে ১৬ তারিখের মধ্যে ভারতীয় মহাকাশ গবেষণাকেন্দ্র নির্মিত চন্দলয়া-২ নামের একটি স্পেসশিপ চাঁদের উদ্দেশে রওনা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ সেপ্টেম্বর এই মহাকাশযানের চাঁদে অবতরণের কথা রয়েছে।

এর আগে ২০০৮ সালে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে চন্দ্রলয়া-১ নামে একটি চন্দ্রযান পাঠায়। তবে সেই অভিযান সফল হয়নি। এক বছর পর বিজ্ঞানীরা মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (আইএসআরও) জানিয়েছে, এই মিশনে চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য একটি ল্যান্ডার, একটি অরবিটার থাকছে। সঙ্গে থাকছে চাঁদে চলার জন্য একটি মুন রোভার (চাঁদে চলনক্ষম যান)। এই মুন রোভারটির নাম ‘প্রজ্ঞা’ রাখা হয়েছে। বাংলার মতো হিন্দিতেও প্রজ্ঞা শব্দটির অর্থ জ্ঞান।

প্রায় ৮০০ কোটি রুপি খরচে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভিহাইকেল এমকে ১১১’র যাত্রা শুরু হবে শ্রীহরিকতা নামক জায়গা থেকে।

মহাকাশ গবেষণা এজেন্সির পক্ষ থেকে আরো জানানো হয় এটি চাঁদের দক্ষিণ পোলে নামার চেষ্টা করবে। চাঁদের এই বিশেষ অঞ্চলে এর আগে কোনো দেশই যায়নি।

এর আগে চাঁদের উদ্দেশে বেসরকারি অর্থায়নে ইসরাইলের প্রথম অভিযান ব্যর্থ হয়। বেরেশিট নামে এই মহাকাশযানটি কারিগরি ত্রুটির কারণে অবতরণে ব্যর্থ হয়। এই অভিযানের উদ্দেশ্য ছিল চাঁদের ভূপৃষ্ঠের ছবি তোলা ও সেখানে পরীক্ষা চালানো। প্রায় সাড়ে সাত সপ্তাহ সময়ের পর মহাকাশযানটি চাঁদে পৌছায়। তবে ৪ এপ্রিল চাঁদের মহাকর্ষ বলে আটকা পড়ে। এই পদ্ধতি অনুসরণ করায় সাধারণত চাঁদের উদ্দেশে রওনা দেওয়া মহাকাশযানগুলোর চেয়ে প্রায় ১৫ গুণ বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে বেরেশিটকে।

যদি ভারত এইবারের চন্দ্রাভিযানে সফল হয় তাহলে চতুর্থ দেশ হিসেবে দেশটি চাঁদে যাবে। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন এই গৌরব অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদে যাচ্ছে ভারত

আপডেট সময় : ১২:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯