ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ছেলের জন্য পাত্রী দেখে নিজেই বিয়ে করলেন বাবা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ২৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 
ছেলের জন্য বিয়ের পাত্রী দেখতে গিয়ে বাবা নিজেই বিয়ে করে বসেছেন সেই পাত্রীকে। পাত্রীর বয়স মাত্র ২১ বছর। আর ওই বাবার বয়স ৬৫! এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের বিহারের পাটনার সমশটিপুর জেলায়।

ঘটনার বিবরণে জানা যায়, ৬৫ বছর বয়সী রোশান লাল তার ছেলের জন্য ২১ বছর বয়সী স্বপ্নার বিয়ের কথা পাকা করেন। দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হলেও বিয়ের দিন বরের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে জানা যায়, বর তার পুরনো প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছেন।

এই ঘটনায় দুই পরিবারই তাদের নিজেদের মান-সম্মান নিয়ে চিন্তায় পড়ে যান। কনের বাবা জানান, কোনোভাবেই মেয়ের বিয়ে বন্ধ করতে চান না তিনি। অন্যথায় এই মেয়ের আর বিয়ে হবে না।

কোনো উপায়ান্তর না পেয়ে কনের বাবা রোশান লালকে অনুরোধ করেন স্বপ্নাকে বিয়ে করতে। প্রথমে রাজি না হলেও সবদিক বিবেচনা করে পরে স্বপ্নাকে বিয়ে করতে রাজি হন রোশান লাল। আমন্ত্রিত অতিথিরা পেছনের ঘটনা না জানলেও এই ঘটনায় বেশ অবাক হয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছেলের জন্য পাত্রী দেখে নিজেই বিয়ে করলেন বাবা!

আপডেট সময় : ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯