ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুই শিশু কন্যাকে নিয়ে মায়ের ‘আত্মহত্যা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ২০৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সড়কভাটায় স্বামীর সঙ্গে কলহের জেরে দুই শিশু কন্যাকে নিয়ে মা ‘আত্মহত্যা’ করেছেন। সোমবার গভীর রাতে দুই মেয়ে ও মাকে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলাউদ্দিন চিকিৎসকের বরাত দিয়ে জানান, তারা তিনজন বিষপানে আত্মহত্যা করেছেন। ময়দাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

মৃত তিনজন হলেন- ডেইজি আক্তার (৩৮) ও তার দুই মেয়ে ইভানুর (৬), ইশরাত নুর (১১ মাস)।

রাঙ্গুনিয়া থানার ওসির নাম ইমতিয়াজ আহসান কাদের ভুইয়া বলেন, ঘটনার পর থেকে স্বামী নুর নবী পলাতক। তাকে ধরতে অভিযান চলছে।

রাঙ্গুনিয়া উপজেলার সড়কভাটা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফরিদউদ্দিন বলেন, নুর নবী ও ডেইজি আক্তারের পরিবারে কলহ লেগেই থাকতো। গ্রাম্য সালিশে কয়েকবার সমাধান করা হয়েছে। সোমবার রাতে খবর পাই ডেইজি তার মেয়েদের নিয়ে বিষপান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুই শিশু কন্যাকে নিয়ে মায়ের ‘আত্মহত্যা’

আপডেট সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯