ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

১২ টাকার ওষুধ ৩০০ টাকা !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ২১৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি ;
লক্ষ্মীপুর শহরের বিভিন্ন ওষুধের দোকানে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে পপুলার ফার্মাসিটিউক্যাল কোম্পানির ইনজেকশন ‘ইফিডিন’। ১২ টাকায় কেনা এই জীবন রক্ষাকারী ইনজেকশনটির বিক্রয় মূল্য ২৫ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট খবিরুল ইসলাম জেলা শহরের কলেজ রোডে অবস্থিত লুবনা ফার্মেসিতে ‘ইফিডিন’ ক্রয়ের জন্য ক্রেতা সেজে একজনকে পাঠান। এ সময় তার কাছ থেকে ১২ টাকা মূল্যের এই ওষুধ ৩০০ টাকা বিক্রি করা হয়। পরে সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়। লুবনা ফার্মেসির মালিক প্রদীপ মজুমদার অধিক দামে ওষুধ বিক্রয়ের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খবিরুল ইসলাম ও রিপামনি দেবী প্রথম বারের মতো উক্ত প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেন। এর আগে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে শহরের হাসপাতাল রোডস্থ লক্ষ্মীপুর সার্জিকাল মার্টকে পাঁচ হাজার ও সদর হাসপাতালের সামনে অবস্থিত সুজন মেডিকেল হল ও মায়ের দোয়া ফার্মেসিকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকাসহ মোট একুশ হাজার টাকা জরিমান করা হয়।

লক্ষ্মীপুরের ড্রাগ সুপার ফজলুল হক বলেন, সোমবার তাদের এক কর্মচারী ক্রেতা সেজে ইনজেকশনটি কিনতে যান। এ সময় শহরের কলেজ রোডে অবস্থিত লুবনা ফার্মেসিতে ‘ইফিডিন’ ক্রয়ের জন্য গেলে দাম চাওয়া হয় ৫০০ টাকা। অনেক দামাদামি করে অবশেষে ৩০০ টাকায় ওষুধটি ক্রয় করে ওই প্রতিষ্ঠান থেকে। এতে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত দামের অতিরিক্ত দাম রাখায় লুবনা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খবিরুল ইসলাম বলেন, শহরের বিভিন্ন ওষুধের দোকানে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ইনজেকশন এমন অভিযোগের ভিত্তিতে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানের ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১২ টাকার ওষুধ ৩০০ টাকা !

আপডেট সময় : ১১:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯