ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দ্রুততম সময়ে ট্রাফিক সেবা দিতে কিশোরগঞ্জে ই-ট্রাফিক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ দ্রুততম সময়ে এবং কার্যকর পদ্ধতিতে ট্রাফিক সেবা দিতে কিশোরগঞ্জে ই-ট্রাফিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে জেলা পুলিশের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ই-ট্রাফিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

ই-ট্রাফিক উদ্বোধন এবং ট্রাফিক সেবাপক্ষ পালন উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি ছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের গাইটাল বটতলা এলাকা থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. শফিকুল আলম সরকার ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ডিভিশনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোবারক হোসেন সবুজ বক্তব্য রাখেন।

র‌্যালি ও আলোচনা সভায় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ট্রাফিক পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

ই-ট্রাফিকের উদ্বোধন অনুষ্ঠান চলাকালে একটি ট্রাফিক মামলা ইলেকট্রনিক পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দ্রুততম সময়ে ট্রাফিক সেবা দিতে কিশোরগঞ্জে ই-ট্রাফিক উদ্বোধন

আপডেট সময় : ১১:৫১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯