ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন লাইব্রেরিয়ান নিয়োগ দেয়া হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ৩৩০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ২০১০ এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন লাইব্রেরিয়ান নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামমাত্র লাইব্রেরিয়ানের পদ রয়েছে যিনি অপেশাদার ও লাইব্রেরি ব্যবস্থাপনায় দক্ষ নন। এর পরিবর্তন ঘটিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি ব্যবস্থাপনায় ডিগ্রীধারী, দক্ষ ও পেশাদার তথা উপযুক্ত লাইব্রেরিয়ান নিয়োগ দেয়া হবে এবং একটি পাঠ উপযোগী কার্যকর লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে যাতে নতুন প্রজন্ম লাইব্রেরি ও বই মনস্ক হয়ে গড়ে ওঠে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইণ্ডি টাউন হলে গণগ্রন্থাগার অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর যৌথ আয়োজনে “গণগ্রন্থাগারের উন্নয়নে জাতীয় নীতি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের আওতায় একটি যুগোপযোগী ও আধুনিক গণগ্রন্থাগার নীতিমালা তৈরিই এ কর্মশালার মূল উদ্দেশ্য। আর এটি সফলভাবে করতে পারলে তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য একটি বড় অর্জন হবে। আর এ ধরনের নীতিমালা তৈরির জন্য প্রয়োজন গণগ্রন্থাগার সম্পর্কিত সকল অংশীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাঁদের সুচিন্তিত মতামত গ্রহণ।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর লাইব্রেরিজ আনলিমিটেড এর প্রোগ্রাম পরিচালক মিজ কার্স্টি ক্রফোর্ড। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর উপপরিচালক অ্যান্ড্রু নিউটন। আরো বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এ জে এম আব্দুল্লাহেল বাকী।

কর্মশালায় ঢাকা ও বিভিন্ন জেলা হতে আগত সরকারি ও বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিবৃন্দ, লাইব্রেরি প্রফেশনাল, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, প্রকাশনা সংস্থার প্রতিনিধি, গ্রন্থাগার সম্পর্কিত পেশাদার সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গ্রন্থাগার খাতের সেবাগ্রহীতা, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন লাইব্রেরিয়ান নিয়োগ দেয়া হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯