ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে এসআই জেসমিনের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ, থানা ঘেরাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ২২৭ বার পড়া হয়েছে

মহব্বত হোসেন, টাঙ্গাইল;

টাঙ্গাইল মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে শনিবার রাতে থানা ঘেরাও করে প্রতিবাদ ও বিচার দাবি করেছে সদর উপজেলার বেলতা গ্রামের লোকজন। এ সময় তারা ওই এসআইয়ের প্রত্যাহার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী রাত ৯টার দিকে থানা চত্বর ত্যাগ করে।

এলাকাবাসী অভিযোগ, কিছুদিন আগে বেলতা গ্রামে একটি হত্যাকাণ্ড ঘটে। সেই হত্যাকাণ্ডের তদন্তের নামে টাঙ্গাইল মডেল থানার এসআই জেসমিনের সোর্স পরিচয়ে এক ব্যক্তি তার (জেসমিন) নাম ধরে স্থানীয়দের কারো কারো কাছ থেকে মোটা চাঁদা আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে ওই হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে শাসানো হয়। এছাড়া গ্রামের মানুষদের বিভিন্নভাবে হয়রানিও করা হয়। এরই সূত্র ধরে শনিবার বিকেলের দিকে ওই সোর্স বেলতা গ্রামে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করলে গ্রামবাসী তাকে আটক করে। এসআই জেসমিন তাকে উদ্ধার করতে গেলে গ্রামবাসী তাকেও ঘিরে ধরে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে। সন্ধ্যার পর গ্রামবাসী একত্র হয়ে জেসমিনের প্রত্যাহার দাবিতে থানা ঘেরাও করে।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান বলেন, থানা ঘেরাও না, গ্রামবাসী অভিযোগ দিতে এসেছিল। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা লিখিত অভিযোগ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। কারো কাছ থেকে টাকা নেওয়া কোনোভাবে বিধিসম্মত নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাঙ্গাইলে এসআই জেসমিনের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ, থানা ঘেরাও

আপডেট সময় : ০১:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯