ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আইসিবিএম সম্মেলন ব্যবসা গবেষণায় অবদান রাখবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিজনেস স্কুল আয়োজিত ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন (আইসিবিএম-২০১৯) ব্যবসা সংক্রান্ত শিক্ষা ও গবেষণায় ব্যাপক অবদান রাখবে।

তিনি বলেন, ব্যবসা ও ব্যবস্থাপনাবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক এই সম্মেলন ব্যবসা ব্যবস্থাপনাবিষয়ক ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিশেষ প্লাটফর্ম হিসেবে কাজ করবে, যা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এ ধরনের আয়োজন বাংলাদেশে এটিই প্রথম এবং এটি বাংলাদেশে আয়োজিত এ জাতীয় অন্যান্য সম্মেলনের জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’

শনিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিজনেস স্কুল আয়োজিত ‘ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন-২০১৯ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, সম্মেলনে দুইশ স্থানীয় ও আন্তর্জাতিক অংশগ্রহণকারী গবেষকদের সমন্বয়ে ১৬০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে, যা এ সম্মেলনের সফলতা নির্দেশ করছে। সম্মেলনের অন্য আকর্ষণীয় দিকসমূহ হল- একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডিসকাশন, ইন্ডাস্ট্রি টক ও ইনভাইটেড টক।

প্রতিমন্ত্রী বলেন, এ সম্মেলন উপস্থিত বিজ্ঞ স্কলার ও গবেষকদের পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। সম্মেলনটি শিল্প খাতের লোকজনকে আরও সৃজনশীল চিন্তাভাবনা ও গবেষণায় মনোনিবেশ ঘটাতে সহায়তা করবে।

প্রোগ্রাম চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. মো. মামুন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ভিনসেন্ট চ্যাং, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তামিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা, সেশন চেয়ারপারসন ও ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব রহমান, অধ্যাপক ডা. হুই মিং উই ও অধ্যাপক ডা. টিজং রু লি।

গত ২৫ এপ্রিল হতে শুরু হওয়া তিনদিনব্যাপী ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০১৯ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আজ শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইসিবিএম সম্মেলন ব্যবসা গবেষণায় অবদান রাখবে

আপডেট সময় : ০৮:৫২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯