ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কনস্টেবল স্বামীর অপেক্ষায় পুলিশ সদস্য শামীমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ২৯৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; ছয় বছর আগে পুলিশ কনস্টেবল মোশাররফ হোসেন তার সহকর্মী শামীমা আক্তারকে বিয়ে করেন। সুখে-শান্তিতেই চলছিল তাদের সংসার। বিয়ের চার বছর পর শামীমার কোলজুড়ে আসে ফুটফুটে ছেলেসন্তান। তাকে ঘিরেই দুই বছর ধরে স্বামী-স্ত্রী চাঁদপুরের হাইমচর থানায় কমর্রত ছিলেন। কিন্তু এখন সবকিছুই এলোমেলো হয়ে গেল শামীমার।

শুক্রবার রাত ১টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের সময় কনস্টেবল মোশাররফ হোসেন নিখোঁজ হন। শনিবার বিকেল ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

মোশাররফ-শামীমার চার বছরের ছেলে মাহির মোশাররফ জানে না তার বাবা আর ফিরবে কি-না? স্বামীর নিখোঁজের খবরে কনস্টেবল শামীমা আহাজারি আর বিলাপ করছেন। স্বামীর মরদেহ একবার দেখার সুযোগ পাবেন কি-না তা নিয়েও তিনি সংশয়ে রয়েছেন।

নিখোঁজ মোশাররফের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারবকুন্ড এলাকার মিজিপাড়ায়।

মোশাররফের স্ত্রী পুলিশ কনস্টেবল শামীমা আক্তার বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযানে যোগ দিতে বাসা থেকে বের হন মোশাররফ। তারপর রাত ২টার দিকে বাসায় খবর দেয়া হয় তাকে পাওয়া যাচ্ছে না। এখন শুধু মোশাররফের জন্য অপেক্ষা।

হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসিন আলম জানান, রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও কনস্টেবল মোশাররফ নিখোঁজ হন। তারপর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড নদীতে উদ্ধার অভিযান চালালেও মোশারফকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কনস্টেবল স্বামীর অপেক্ষায় পুলিশ সদস্য শামীমা

আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯