ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নেশার টাকা না পেয়ে মা ও নানিকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি |
ঝিনাইদহের মহেশপুরে মা ও নানিকে কুপিয়ে হত্যা করেছে ইমরান হোসেন (২৫) নামের এক যুবক। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

শুক্রবার ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজনকে এই দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন- উপজেলার নওদা গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী শামসুন্নাহার (৭৭) ও মেয়ে মর্জিনা বেগম (৫০)।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, রাতে ইমরান তার মায়ের কাছে টাকা চায়। টাকা না দিলে ক্ষিপ্ত হয়ে মা ও নানিকে কুপিয়ে গুরুতর জখম করে।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মহেশপুর সরকারি বালিকা বিদ্যালয়ের কারিগরি বিষয়ের শিক্ষক মর্জিনা বেগম তার সন্তান ইমরান ও তার মা শামসুন্নাহারকে নিয়ে বসবাস করতেন। ছেলে ইমরান ছিল মানসিক রোগী। বিভিন্ন সময় সে তার মা ও নানিকে শারীরিক নির্যাতন করতো।

তিনি জানান, ২০০৪ সালে যখন তার মায়ের ডিভোর্স হয়, সে বছরে ইমরান হোসেন তার দাদাকে মারধর করে। পরবর্তীতে তাকে দুই দফা পাবনা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চিৎকার শুনে লোকজন বাড়িতে গিয়ে দেখতে পান দুজনই ঘরের মেঝেতে পড়ে আছেন। ইমরান ওই সময় পালিয়ে যায়।

এদিকে এলাকাবাসী বলছে, ইমরান মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই তার মাকে মারধর করতো। রাতেও তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে ইমরান।

এ ঘটনায় ইমরান হোসেনকে আটকের চেষ্টা চলছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নেশার টাকা না পেয়ে মা ও নানিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯