ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ প্রতিনিধি দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের ‘ইউএনএইচসিআর’, ‘আইওএম’সহ আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার ৩ প্রধানের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী-২ এর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা।

এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচি ‘ডাব্লিউএফপি’ এর বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করে দলটি। এছাড়াও উখিয়ার ১১, ১৭ ও ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন।

এ সময় জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর) সদর দপ্তরের হাইকমিশনার মি. ফিলিপ্পো গ্রান্ডি ছাড়াও ২০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান অ্যাফেয়ারস) মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এবং বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা শরণার্থী কমিশনারের সাথে পৃথক বৈঠক করে ২০ সদস্যের প্রতিনিধি দল। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

অন্যদিকে গত বুধবার বিকেলে ঢাকায় পৌঁছে জাতিসংঘের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় তারা এ সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ প্রতিনিধি দল

আপডেট সময় : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯