ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রোকেয়া সরণির জলাবদ্ধতা নিরসনে ত্রিপক্ষীয় কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর রোকেয়া সরণির জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), মেট্রোরেল প্রকল্প এবং ওয়াসার মধ্যে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রাজধানীর উত্তরায় অবস্থিত বাংলাদেশ ক্লাবে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ডিএনসিসি, মেট্রোরেল এবং ওয়াসার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়।

বৈঠকে মেয়র বলেন, বৃষ্টি হলে রোকেয়া সরণিতে যে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ সৃষ্টি হয় তা থেকে অবশ্যই জনগণকে মুক্তি দিতে হবে। নগরীর সেবক হিসেবে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না। যত দ্রুত সম্ভব রোকেয়া সরণির জলাবদ্ধতা দূরীকরণে মেট্রোরেল প্রকল্পকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রস্তুত।
উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্প চলাকালীন এ এলাকার ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের শর্তে ডিএনসিসি সড়কটি মেট্রোরেল প্রকল্পকে হস্তান্তর করে।

ত্রিপক্ষীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া ডিএনসিসির সদস্যরা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. শরিফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা) খন্দকার মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল ২) এনামুল কবির এবং নির্বাহী প্রকৌশলী (অঞ্চল ৪) মোল্লা নুরুজ্জামান।

ত্রিপক্ষীয় কমিটিতে অন্তর্ভুক্ত ওয়াসার সদস্যরা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ) মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান এবং সহকারী প্রকৌশলী (ড্রেনেজ) জাকির হোসেন। মেট্রোরেল প্রকল্প থেকে প্রজেক্ট ম্যানেজার সারওয়ার উদ্দিন খান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মাহফুজুর রহমান ত্রিপক্ষীয় কমিটিতে রয়েছেন।

মেয়র আতিকুল ইসলাম বর্ষায় সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা থেকে জনগণের দুর্ভোগ লাঘবে ত্রিপক্ষীয় কমিটিকে মে মাসের মধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ সম্পন্নের নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়াসার পরিচালক এ কে এম সহিদ উদ্দিন, মেট্রোরেল প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবদুল বাকী মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রোকেয়া সরণির জলাবদ্ধতা নিরসনে ত্রিপক্ষীয় কমিটি

আপডেট সময় : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯