ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত বেড়ে ২৯০, গ্রেফতার ২৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯ ২৭৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;

শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও চিহ্নিত করতে পারেনি দেশটির সরকার।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ খবর দিয়েছে।

গতকাল রোববারের ওই হামলায় ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি।

এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স।

রোববার সকালে দ্বীপরাষ্ট্রটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়। পরে আরও দুটি স্থানে হামলা হয়।

গতকাল ছিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।

এদিকে হামলার ঘটনায় কলম্বোর একটি বাড়িতে পুলিশের অভিযানে সাত ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেছে। এ সময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত ২৪ জনকে আটকের খবর জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত বেড়ে ২৯০, গ্রেফতার ২৪

আপডেট সময় : ১২:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯