ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বাংলাদেশে আসছে লিওনেল মেসির দল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ ৩৩৭ বার পড়া হয়েছে

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আসতে পারে খুদে ফুটবল জাদুকর লিওনেল মেসির আর্জেন্টিনা ফুটবল দল। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নব রাষ্ট্রদূত ড্যানিয়েল চোবুরু (দিল্লিভত্তিক) মন্ত্রণালয়ে আলোচনা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে একটা ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলকে অভ্যর্থনার জন্য মুখিয়ে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ২১ শে মার্চ আর্জেন্টিনায় একটি বৈঠক করেন দেশের পররাষ্ট্রমন্ত্রী। মেসির দেশে বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণের কথাও আলোচনা করেন তিনি। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতার বিষয়ে সম্মতি দিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্সেলো ফাউরি।

উল্লেখ্য, ২০১১ সালেও একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল এসেছিল ঢাকায়। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি খেলেছিল নাইজেরিয়ার সঙ্গে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আবার মেসিদের ফুটবল নৈপুণ্য দেখার সুযোগ হতে পারে দেশের ফুটবল সমর্থকদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশে আসছে লিওনেল মেসির দল!

আপডেট সময় : ১২:০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯