ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গ্রেফতার এড়াতে সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট এলান গার্সিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এলান গার্সিয়াকে গ্রেফতার করতে তার বাসায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার এড়াতে তখন তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা এক টুইট বার্তায় সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বিবিসি সংবাদে আরও বলা হয়েছে, মাথায় গুলি করার পরই পুলিশ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে দ্রুত তার অস্ত্রপচার করা হলেও মৃতু হয় সাবেক ওই প্রেসিডেন্টের।

এর আগে দেশটির সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্রাজিলের একটি নির্মাণ প্রতিষ্ঠান থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতারের জন্য রাজধানী লিমায় তার বাড়িতে হানা দেয় পুলিশ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মোরান সংবাদমাধ্যমকে জানিয়েছেন গ্রেফতার এড়াতেই তিনি মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া তিনি বলেন, ‘পুলিশ সাবেক প্রেসিডেন্ট এলান গার্সিয়ার বাড়িতে পৌঁছার পর তিনি একটি ফোন কল করার জন্য অন্য ঘরে যান। সেখানে তিনি নিজের মাথায় গুলি করেন।’

এলান গার্সিয়া ১৯৮৫ থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত দুই মেয়াদে পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গ্রেফতার এড়াতে সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা

আপডেট সময় : ১২:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯