ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিক্রি হওয়া শিশুটি ফিরল মায়ের কোলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮ ৩৭৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি; এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হওয়া সাত দিনের শিশু ফাতেমাকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধার করে মা জেসমিনের কাছে ফিরিয়ে দেয় দৌলতপুর থানা পুলিশ।

কুষ্টিয়ার দৌলতপুরে তিন কন্যা সন্তানের জন্ম দেয়ায় গত ১৬ নভেম্বর এক সালিশি বৈঠকে স্ত্রীকে তালাক ও সাত দিনের শিশু কন্যা ফাতেমাকে বিক্রির ঘটনায় তোলপাড় শুরু হয়।

মঙ্গলবার রাতে “কুষ্টিয়ায় কন্যা জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক, নবজাতককে বিক্রি” শিরোনামে সংবাদ প্রকাশ করে যুগান্তর। সংবাদ প্রচারের পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়।

দৌলতপুর থানা পুলিশের ওসি তদন্ত আজগার আলী যুগান্তরকে জানান, পর পর তিন কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক দেয় উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার রবিউল ইসলাম।

একই সময় মাত্র সাত দিনের কন্যা শিশুকে নিয়ে বিক্রি করে দেয় রবিউল। এমন সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে শিশুটিকে না পাওয়ায় থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার রাতে শিশুটিকে থানায় হাজির করে রবিউল ইসলাম। আমরা শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে হস্তান্তর করেছি। শিশুটি বর্তমানে তার মায়ের কাছে রয়েছে বলে জানান ওসি।

শিশুটির মা জেসমিন জানান, স্বামী জোর করে আমার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। যারা আমার কোল থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছিল তাদের বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিক্রি হওয়া শিশুটি ফিরল মায়ের কোলে

আপডেট সময় : ১২:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮