ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ইউপি সদস্যের জুয়ার বোর্ড ফেসবুকে ভাইরাল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ ২৪৭ বার পড়া হয়েছে

নিজের জুয়ার বোর্ডে ইউপি সদস্য আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য।

অভিযোগ রয়েছে ইউপি সদস্য আলমগীর হোসেন নিজে জুয়ার বোর্ড বসিয়ে জুয়াড়িদের আটক করে পুলিশে সোপর্দ করেন। আবার তিনিই টাকা-পয়সা নিয়ে পুলিশের কাছ থেকে জুয়াড়িদের ছাড়িয়ে আনেন।

সোমবার আলমগীর হোসেন নিজেই জুয়ার বোর্ডে জুয়া খেলতে বসেন। এ সময় আশপাশের লোকজন তার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে- তা ভাইরাল হয়ে যায়। এতে ওই ইউপি সদস্যকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয়রা জানান, ইউপি সদস্য আলমগীর হোসেন এলাকায় নিয়মিত জুয়ার বোর্ড বসিয়ে উঠতি বয়সের তরুণ ও যুব সমাজকে বিপদগামী করছেন। এসব জুয়ার আসরকে কেন্দ্র করে চলে মাদকসহ নানা অপকর্ম।

আলমগীর হোসেনের বাইরে এলাকায় কেউ জুয়ায় সম্পৃক্ত হলে তিনি ওই জুয়াড়িদের আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। নিজে জুয়ার আসর বসিয়ে পুলিশ খবর দিয়ে জুয়াড়ি আটক করে আবার নিজেই তাদেরকে ছাড়িয়ে নেন।

সম্প্রতি তিনি বেশ কয়েকজনকে পুলিশে সোপর্দ করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভেরও কমতি নেই। সোমবার উপজেলার বাইড়া এলাকায় বৈশাখী মেলায় তিনি প্রকাশ্যেই জুয়ার বোর্ড বসান। এ সময় আশপাশের লোকজন তার এসব জুয়ার বোর্ডের স্থিরচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন। এতে এ ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, সোমবার আমি মেলায় ঘুরতে গিয়েছিলাম কৌতুহলবসত জুয়া বোর্ডের সামনে বসি। আমার মানসম্মান হেয় করার জন্য আমার প্রতিপক্ষরা ছবি তুলে ফেসবুকে ভাইরাল করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইউপি সদস্যের জুয়ার বোর্ড ফেসবুকে ভাইরাল!

আপডেট সময় : ১১:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯