ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

দেখা দিলো রুবেলের ‘পাগলি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ;
‘যাত্রা অচিনপুর’ নামের একটি গান গেয়ে নিজেকে চিনিয়েছিলেন কণ্ঠশিল্পী রুবেল। এরপর রক ঘরনার ‘নষ্ট আমি’ গান প্রকাশ করেছিলেন। এবার হিপহপ ঘরানার একটি গান নিয়ে হাজির হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘ও পাগলি’।

তরুণ গীতিকার নাহিদ শেখের লেখা এই গানটির সুর, সংগীত ও সাউন্ড ডিজাইন করেছেন রুবেল নিজেই। নিজের প্রথম সাউন্ড ডিজাইন করা এই গানটি এরমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

গানটির নিয়ে রুবেল বলেন, ‘এই গানটি বেশ সময় নিয়েই তৈরি করেছি। যেহেতু সাউন্ড নিয়েই পড়াশোনা করি। তাই প্রতিনিয়ত আমার শব্দের শহরে নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়তে চাই। ‘ও পাগলি’ আমার সেরকমই একটি নিরীক্ষা।

এরমধ্যে ইউটিউবে গানটি রিলিজ পেয়েছে। বিভিন্ন মহল থেকে গানটির রেসপন্স বেশ ভালো পাচ্ছি। আমার কাজের মৌলিকত্বই আমাকে মূলত আনন্দ দেয়। কারণ আমি আমার কাজগুলোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।’

উল্লেখ্য, রুবেল সিঙ্গাপুরে শব্দ প্রকৌশলী হিসেবে পড়াশোনার পাশাপাশি এদেশের একাধিক গুণী সংগীত পরিচালকের গানের মাস্টারিং ও সাউন্ড ডিজাইনের কাজ করছেন। এছাড়া শব্দ প্রকৌশলী হিসেবে নিজ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেখা দিলো রুবেলের ‘পাগলি’

আপডেট সময় : ০৩:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯