ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বাবাদের নির্বাচনী কাণ্ড ‘আমি সাধু, ভোট না দিলে অভিশাপ দেব’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ; 

ভারতেই ঘটে যত আজব ঘটনা। দেশটির লোকসভা নির্বাচনেও তার কমতি নেই। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে বাবাদের ছড়াছড়ি। অনেকে নির্বাচনে প্রার্থীও হয়েছেন।

বিজেপির পক্ষে উত্তরপ্রদেশের উন্নাও কেন্দ্র থেকে লড়ছেন সাধু সাক্ষী মহারাজ। বিজেপির এ প্রার্থী রীতিমতো সাধুগিরি করেই ভোট আদায়ের চেষ্টা করছেন। শুক্রবার ভোটের প্রচারে বললেন, ‘আমি সাধু, আমাকে ভোট না দিলে অভিশাপ দেব।’
এনডিটিভি জানায়, হিন্দু ধর্মগ্রন্থ পুরাণের কথা বলে সাক্ষী মহারাজ ভোটারদের অভিশাপ দেয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো।

ভোটের প্রচারে গিয়ে তিনি ভোটারদের বলছেন, ‘আমি সন্ন্যাসী দরজায় দরজায় ঘুরে ভোট চাইছি। আমায় ভোট না দিলে আমি অভিশাপ দেব এবং আপনার জীবনের সব সুখ কেড়ে নেব।’ সাক্ষীর এসব মন্তব্যের পর বিরোধী দলগুলোর দাবি, সাক্ষী মহারাজ নিজে সাধু হওয়ায় শাপ-শাপান্তের ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

যদিও সাক্ষী মহারাজের এসব ব্যাপারে তার দল বিজেপি এখন পর্যন্ত মুখ খোলেনি। উন্নাও থেকে ২০১৪ সালের নির্বাচনে ব্যাপক ভোটে জয় পান তিনি। গত মাসে তাকে আবারও মনোনয়ন দেয় বিজেপি।

সাক্ষী মহারাজ এর আগেও নানা বিতর্কিত কাজ করেছেন। তবে এবার যেন সবকিছুকে ছাপিয়ে গেছেন। গত বছর দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ ভেঙে ফেলার বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাবাদের নির্বাচনী কাণ্ড ‘আমি সাধু, ভোট না দিলে অভিশাপ দেব’

আপডেট সময় : ১০:১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯