ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চট্টগ্রামে আবাসিক ভবনে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চাঁদগাও আবাসিক এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৫টা ৫৫টা মিনিটে আগুন লাগে।

এলাকার বি ব্লকের ৯ নম্বর সড়কে ফারুক আহমেদের মালিকানাধীন ২৩৮ নম্বর বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া আবদুস সালামের বাসায় আগুন লাগে। এ সময় বাসাটি তালাবদ্ধ ছিল।

ভোরেই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরপর চান্দগাঁও ও কালুরঘাট ফায়ার স্টেশনের ৪টি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ৭টা ৫০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় তারা।

আগুনে ভবনটির চতুর্থ তলার ক্ষতিগ্রস্ত ফ্লাটটির সব মালামাল পুড়ে যায়। এ সময় ভবনের অন্য ফ্লাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে তালাবদ্ধ ফ্লাটে আগুন লাগার ঘটনাকে রহস্যজনক দাবি করছেন ভবনের বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামে আবাসিক ভবনে আগুন

আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯