ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ইউপি সদস্যের মানহানি মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নারী ইউপি সদস্যকে দুশ্চরিত্রা বলায় ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

নারী ইউপি সদস্য সাহানারা বেগম বাদী হয়ে সোমবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল তদন্তের আদেশ প্রদান করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারার বিরুদ্ধে মান হানিকর তথ্যসংবলিত তার লিখিত বক্তব্য স্বাক্ষর করে স্থানীয় প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সামনে তা উপস্থাপন করেন। এতে সাহানারার মানসম্মান নষ্ট করার উদ্দেশ্যে তাকে ’দুশ্চরিত্র’নারী বলে উল্লেখ করা হয়।

এ সময় একজন সাংবাদিক তার কাছে ওই নারী ইউপি সদস্যকে দুশ্চরিত্র নারী বলার এমন কি তথ্যপ্রমাণ আছে? প্রশ্ন করার পর চেয়ারম্যান প্রশ্নোত্তরে পুনরায় ওই নারী ইউপি সদস্যকে দুশ্চরিত্র নারী ছাড়াও আরও মানহানিকর অপবাদ দেয়।

চেয়ারম্যানের মানহানিকর বক্তব্যসংবলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গণমাধ্যমে প্রকাশ পেলে ওই নারী ইউপি সদস্য সাহানারর ৫০ লাখ টাকার মানহানি হয় বলে তিনি মামলায় উল্লেখ করেছেন।

সূত্র জানায়, মামলায় আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা ওই সব আসামি ৩ এপ্রিল রাত অনুমান ১০টা থেকে ২টার মধ্যে বাদীর রোপিত ১৫০টি আকাশমনি গাছের চারা ভেঙে, পুকুর ও মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দুই লাখ টাকার ক্ষতিসাধন করে এবং এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাভী গরু চুরি করে। এছাড়া চেয়ারম্যানের হুমকিতে বাদী বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তার মামলায় উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ইউপি সদস্যের মানহানি মামলা

আপডেট সময় : ১২:০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯